কুমিল্লার আশা টিকে রইল মালান ও সৌমের ফিফটিতে।
ক্রিড়া ডেক্স :
বল থেমে এলো, স্পিনাররা পেলেন টার্ন ও বাউন্স। গিয়েই শট খেলা সহজ নয়। বেশিরভাগ ব্যাটসম্যানই সংগ্রাম করলেন রান করতে। এমন উইকেটে দায়িত্বশীল ব্যাটিংয়ে ফিফটি করলেন দাভিদ মালান।
ক্রিজে গিয়েই ঝড় তুললেন সৌম্য সরকার। সিলেট থান্ডারের বিপক্ষে কুমিল্লা ওয়ারিয়র্স কে এনে দিলেন দারুণ জয়। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবারের প্রথম ম্যাচে ৫ উইকেটে জিতেছে কুমিল্লা ওয়ারিয়র্স।
১৪২ রানের লক্ষ্য পাঁচ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে দলটি। হার দিয়েই বঙ্গবন্ধু বিপিএল শেষ হলো দেশের ডিজিটাল শহর বনে যাওয়া সিলেটের।



কোন মন্তব্য নেই