Header Ads

  • সংবাদ শিরোনাম

    পাঠ্যপুস্তক বিতরণ।


    মোঃ জনি হোসেন কিশোরগঞ্জ ::

    শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ।এই স্লোগানকে সামনে রেখে জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে ।

    আজ (১ জানুয়ারি) বুধবার জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে বই উৎসবকে ঘিরে ছিলো শিক্ষার্থী, শিক্ষক আর অভিভাবকদের মিলনমেলা।নানা উৎসাহ উদ্দীপনা আর প্রাণচাঞ্চল্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আতাউর রহমান।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান এ বি এম সিরাজুল ইসলাম।
    পাঠ্যবই বিতরণ উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন বিনামূল্যে বই বিতরণ এ অনুষ্ঠান বাংলাদেশের একটি অনন্য অর্জন।যা পৃথিবীর কোন দেশে বিশাল সংখ্যক শিক্ষার্থীদের বিনামূল্যে দেয়া হয় না। তিনি আরো বলেন, প্রবাসেও বিনামূল্যে বই পেয়ে বাংলাদেশি প্রজন্ম দেশের ইতিহাস শিখতে পারবে এবং তারা বড় হয়ে পরদেশে নিজ দেশকে ইতিবাচকভাবে তুলে ধরতে পারবে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং  কমিটির সদস্য জনাব আনোয়ার হোসেন সেলিম,জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য,জনাব নাজিম উদ্দিন সেন্টু,জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, জনাব আব্দুল কাদির, জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য,জজনাব মোঃ কল্লোল,জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আতাউর রহমান ছাত্র/ছাত্রীদের অভিভাবক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad