Header Ads

  • সংবাদ শিরোনাম

    কিশোরগঞ্জে ১৩ বছরের কিশোরী’কে গণধর্ষনে আটক ১।

    মোঃ জনি হোসেন  কিশোরগঞ্জ।

    কিশোরগঞ্জের ভৈরবের জগন্নাথপুর এলাকায় চাঞ্চল্যকর ১৩ বছরের কিশোরী’কে গণধর্ষনে অভিযুক্ত ০১ জনকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প।

    “বাংলাদেশ আমার অহংকার” এই ¯স্লোগান নিয়ে র‌্যাব যুব সমাজ তথা বাংলাদেশ’কে মাদকের ভয়াল থাবা, সন্ত্রাস, জঙ্গী, ছিনতাই, ডাকাতি, জুয়া, অপহরণ, খুন, ধর্ষণ সহ বিভিন্ন ধরণের অবৈধ কর্মকান্ড থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

    কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন জগন্নাথপুর এলাকায় ১৩ বছরের কিশোরী’কে গত ১৫-০১-২০২০ ইং তারিখ রাত আনুমানিক ২০.৩০ ঘটিকা হতে ১৬-০১-২০২০ ইং তারিখ আনুমানিক ০০.৩০ ঘটিকা পর্যন্ত অজ্ঞাতনামা ৪-৫ জন কিশোর,যুবক গণধর্ষণ করে পালিয়ে যায়।


    উক্ত ঘটনার প্রেক্ষিতে ভৈরব রেলওয়ে থানার মামলা নং ০৫ তারিখ ১৬-০১-২০২০ ইং নারী ও শিশু নির্যাতন আইন ২০০০(সং/০৩) এর ৯(৩) ধারা মামলা রুজু করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-১৪ ময়মনসিংহ এর অধীনে সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২৭-০১-২০২০ ইং তারিখ ০৩.০০ ঘটিকায় জগন্নাথপুর হতে সন্দিগ্ধ হিসাবে অপু @ বাবু মিয়া (১৭), পিতা-হাবিবুর রহমান, সাং-জগন্নাথপুর, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ’কে গ্রেফতার করেন।

    র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপু @ বাবু মিয়া স্বীকার করে যে, তিনিসহ ০৫ জন মিলে ১৩ বছরের কিশোরী’কে ভৈরব বাস স্ট্যান্ড হতে সিলেট বাস স্ট্যান্ড পৌঁছে দেওয়ার কথা বলে জগন্নাথপুর রেললাইনের নিকটবর্তী এলাকায় নিয়ে যায় এবং পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে গণধর্ষণ করে। তাকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, ভৈরবের কয়েকজন শীর্ষ ছিনতাইকারীর নেতৃত্বে তারা মাঝে মাঝে এ ধরনের ঘৃণ্যতম অপরাধ করে থাকে এবং ছিনতাই, চুরি, ডাকাতির মাধ্যমে মানুষের মোবাইল স্বর্ণালংকার টাকা-পয়সাসহ অনেক গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি হাতিয়ে নিয়ে থাকে। বাকি ধর্ষকদের গ্রেফতারে র‌্যাবের জোড় তৎপরতা অব্যাহত রয়েছে

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad