Header Ads

  • সংবাদ শিরোনাম

    RAB-5 এর অভিযানে ওয়ান শুটার গান ও গুলিসহ ০১ জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার।

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

    RAB-5 রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কতৃক কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে গত ২৬/০১/২০২০ ইং তারিখ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়ন ক্যাপড়াটোলা গ্রামস্থ আলফাজ চেয়ারম্যানের আমবাগানের উত্তর পাশে কিরণগঞ্জ বিজিবি ক্যাম্পের ডাইরেকশন বোর্ডের পূর্ব পাশে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

    উক্ত অভিযানে,ওয়ান শুটার গান-০১টি, গুলি-০১ রাউন্ড, মোবাইল সেট-০১টি, সীমকার্ড-০১টি এবং মেমোরী কার্ড-০১টি সহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মোঃ বাবুল ইসলাম (২৫), মোঃ বজলুর রহমান, মাতা- মোসাঃ মুসতারা বেগম, সাং-উত্তর মকিম পুর, ওয়ার্ড নং-০৪, ইউপি-দাইপুকুরিয়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

    RAB-কে তথ্য দিয়ে সহায়তা করুন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad