বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চাতরা চ্যাম্পিয়ন।
চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে শ্যামপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টেরফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউসি উচ্চ বিদ্যালয় মাঠে শ্যামপুর যুব সংঘ আয়োজিত ফাইনাল খেলায় চাতরাফুটবল দল ও শ্যামপুর যুব সংঘ ফুটবল দল অংশ নেয়। শ্যামপুর যুব সংঘের সভাপতি আলহাজ্ব রুহুলআমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ)আসানের সংসদ সদস্য ও নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা.সামিল উদ্দিন আহমেদ শিমুল। সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যেবক্তৃতা করেন শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান ভোদন, দাইপুখুরিয়াইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমুল হক বাদশা, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগেরসাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, বিশিষ্টসমাজসেবক আনোয়ার হোসেন আনু মিঞাসহ গণ্যমান্য ব্যক্তিরা।
খেলার মাঠে দুই দলই সমান সমান থাকায়
ট্রাইবেকারে ৪-৬ গোলেশ্যামপুর যুব সংঘ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চাতরা ফুটবল দল। খেলা শেষে পুরস্কার বিতরণীঅনুষ্ঠানে শ্যামপুর যুব সংঘের পক্ষ থেকে সংসদ সদস্যকে সম্মাননা স্মারক তুলে দেন সংঘেরসভাপতি। এরপর চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে প্রাইজমানিসহ ট্রফি তুলে দেন প্রধান অতিথি।মো. আতিক


কোন মন্তব্য নেই