প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম আর নেই
নিজস্ব প্রতিনিধিঃ
সাংবাদিক রাহাদ হোসেনের বাবা বরিশাল উজিরপুরের নবম সেক্টরের বীর মুক্তযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক সহিদুল ইসলাম আর এই দুনিয়াতে নেই। গত ১৫ ই জানুয়ারি ২০২০ ইং তারিখ নিজ বাসস্থানে তিনি শ্বাসকষ্টজনিত রোগে মৃত্যুবরণ করেন। বিভিন্ন সময় বিভিন্ন পত্র পত্রিকায় তিনি কাজ করেন। সাংবাদিকতা পেশাকে তিনি খুব ভালবাসতেন। মৃত্যুকালীন সময় তার বয়স ছিল ৬৯ বছর।এমন একজন গুণী ব্যক্তিকে হারিয়ে সত্যিই ভারাক্রান্ত এবং গভীর শোক প্রকাশ করেছে সাংবাদিক পরিবার। মরহুমের জানাজা এবং দাফন নিজ গ্রামে হয়। ১৯৯৭ সালে বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মানে তিনি সহায়তা করেন।যা বর্তমানে বঙ্গবন্ধু জাদুঘরে সংরক্ষিত আছে।আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে বেহেশত নসীব করুক।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহিউর রাজিউন।


কোন মন্তব্য নেই