Header Ads

  • সংবাদ শিরোনাম

    কিশোরগঞ্জে মায়ের হাতে মেয়ে খুন।


    মোঃ জনি হোসেন কিশোরগঞ্জ।

    কিশোরগঞ্জে নিজ মায়ের হাতে মেয়ে খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ চরপাড়া এলাকায় মেয়ে শিউলি আক্তার মায়া (১০) কে হত্যা করার দায়ে তার নিজ মা আছমা আক্তার (৩২) কে গ্ৰেফতার করেছে পুলিশ।

    ঘটনা সূত্রে জানা গেছে,১৬ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১০:৩০ মিনিটে আছমা আক্তার পারিবারিক কলহের জেরে তার নিজ মেয়ে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ১০ বছরের শিউলি আক্তার মায়া কে বিষাক্ত ইঁদুর মারার ট্যাবলেট খাওয়ায়। এতে কিছুক্ষণের মধ্যেই মায়া মাটিতে লুটিয়ে পড়ে। এমন সময় স্থানীয় লোকজন এসে আশংকাজনক অবস্থায় মায়া কে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।এর এক ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
    এই ঘটনার পর পর নিহত মায়ার নানা সুরুজ মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিশোরগঞ্জ মডেল থানার এসআই মামলার তদন্তকারী অফিসার অজিত কুমার সরকার আছমা আক্তার কে গ্ৰেফতার করে। ১৭ ফেব্রুয়ারি (সোমবার) বিকেলে আসামি আছমা আক্তার কে আদালতে হাজির করলে মেয়ে মায়া হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে অপরাধ শিকার করে জবানবন্দি প্রদান করেন

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad