Header Ads

  • সংবাদ শিরোনাম

    বাঘায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীষক সেমিনার অনুষ্ঠিত


    এ আই রবি, বিশেষ প্রতিনিধি ঃ

    ‘জেনে শুনে বিদেশ যাই,অর্থ সন্মান দু’টোই পাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হামিদুল হক, জেলা প্রশাসক রাজশাহী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলু।

     প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, যুৎসই কর্মসংস্থানের যোগ্যতা অনুযায়ী বিদেশে যেতে হবে। এজন্য বর্তমান সরকারের চ্যলেঞ্জ মোকাবেলায় লক্ষ্য হচ্ছে দক্ষজনশক্তি গড়ে তোলা। কারন আমরা শিক্ষিত হয়েছি কিন্ত দক্ষ হয়নি।  বিদেশ যেতে হলে জেনে বুঝে যেতে হবে। সে দেশের ভাষা, কাজ কর্ম সম্পর্কে জানতে হবে। সেখানে গিয়ে যেন হয়রানির স্বীকার না হই। দেশের আর্থ সামাজিক উন্নয়নে বৈধ পথে বিদেশ গিয়ে অর্থ উপার্জন করতে পারে, এজন্য দক্ষ কর্মী বিদেশে পাঠানোর জন্য জেলা কর্মসংস্থান অফিস ট্রেনিং দেয়ার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ি প্রতি বছর দেশের উপজেলা থেকে গড়ে এক হাজার দক্ষ কর্মী বিদেশে প্রেরণ করা হবে। কর্মরত অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে সরকারের প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সেই পরিবারের জন্য আর্থিক সুবিধা দেওয়ার ব্যবস্থা রেখেছেন।

    সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দীন লাভলু বলেন, ভালো কাজ করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে হবে। উক্ত সেমিনারে সহকারী কমিশনার ভূমি তত্ত্বাবধানে ভূমি সেবা সহজীকরণের লক্ষ্যে একটি অ্যাপস উদ্বোধন করেন। উক্ত সেমিনারে অন্যান্যের মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার পরিষদের দপ্তর প্রধান, সুশিল সমাজের নেতৃবৃন্দ ও গনমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

    রাজশাহী জেলার সুযোগ্য ও মান্যবর জেলা প্রশাসক জনাব মো. হামিদুল হক স্যারের বাঘা উপজেলা পরিদর্শন এর অংশ হিসেবে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠক, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যাালয় পরিদর্শন, চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা, বাজুবাঘা ইউনিয়ন পরিষদ পরিদর্শন, জোতরাঘব কমিউনিটি ক্লিনিক ও দুর্যোগ সহনীয় বাড়ি পরিদর্শন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad