Header Ads

  • সংবাদ শিরোনাম

    বাঘায় গমের বাম্পার ফলনের প্রত্যাশা কৃষকদের



    এ আই রবি, স্টাফ রিপোর্টার :: 

    রাজশাহীর বাঘায় এ বছর ব্যাপক হারে উৎপাদন হয়েছে বিভিন্ন জাতের গম । এই সকল উৎপাদিত গম আগামি এক মাসের মধ্যে কাটা শুরু হবে বলে ধারনা করা হচ্ছে। আসা করা যাচ্ছে, বিগত যে কোন সময়ের চেয়ে এবার গমে বাম্পার ফলন হবে। তবে বর্তমান বাজার মুল্য হিসাবে নতুন গম উঠার পর ন্যায্য মূল্য পাওয়ার দাবি জানিয়েছেনকৃষক।

    বাঘা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে, এবার উপজেলায় প্রায় সাড়ে ৬ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের গম উৎপাদন হয়েছে। এর মধ্যে হেক্টর প্রতি উৎপাদনের লক্ষ মাত্রা ধরা হয়েছে ৩ মেট্রিক টন। এসকল উৎপাদিত গমের মধ্যে সোনালী, প্রদীপ, বিজয়, শতাব্দী, সৌরভ, গৌরব ইত্যাদি উল্লেখযোগ্য। তবে এবছর প্রদীপ ও বিজয় জাতের গম সবচেয়ে বেশি উৎপাদিত হয়েছে বলে উল্লেখ করেন উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তারা। এর কারণ হিসাবে তারা জানান, প্রদীব গমের শিশ বড় এবং দানা মোটা হওয়ায় কৃষকরা এ গম চাষে বেশি উদ্বুদ্ধ হয়েছেন। এরপর রয়েছে বিজয় এবং শতাব্দী। তবে সোনালী গম বিগত সময়ে ব্যাপক হারে আবাদ হলেও বর্তমানে এর উৎপাদন অনেকটা কমে এসছে বলে উল্লেখ করেন। 

    সরোজমিনে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বান্দাবটতলা গ্রামের মাঠে দেখা যায় গিয়ে যায়, অনেক কৃষক এবার গমের আবাদ করেছেন। কৃষক জয়নাল বলেন, আমি এবার ৫ বিঘা জমিতে গমের আবাদ করেছি। আসা করছি আবহাওয়া ভাল থাকায় বিগত যে কোন বছরের তুলনায় এবার ভাল ফলন পাবো। এ দিক থেকে গত বছর তিনি প্রতি বিঘাতে ১৩ মন হারে ফলন পেয়েছেন আর এবার ১৫ থেকে ১৬ মন হারে ফলন পাবেন বলে আশা করছেন।

    অপর একজন কৃষক শিক্ষক আজিমুদ্দিন বলেন, কৃষকরা কষ্ট করে ফসল ফলানোর পর যদি কাংখিত মুল্য না পায় তবে পরের বছর সেই ফসল উৎপাদনের উপর তাদের চাহিদা কমে যায়।

    এদিকে সমতল এলাকার বারখাদিয়া গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক ও বাউসার আব্দুল মালেক এর সাথে কথা বললে তারা এ বছর গম উৎপাদনের বিষয়ে ইতিবাচক কথা বলেন, তাদের মতে, গত বছর আমন ধান উৎপাদন করে যে টুকু ক্ষতি হয়েছিল এবার ফলনের দিক থেকে চিন্তা করলে তা পুশিয়ে যাবে গমে। তাঁরা খুব শির্ঘই গম কাটা শুরু করবেন বলে জানান। একই সাথে গমের বর্তমান যে বাজার রয়েছে ১১ থেকে ১২ শ’ টাকা মন সেটি নতুন গম উঠার পর নিয়ন্ত্রন রাখার জন্য সরকারের দৃষ্টি কামনা করেছেন কৃষক।

    সার্বিক বিষয়ে বাঘা কৃষি কর্মকর্তা শফিউল্লা সুলতান বলেন, এ বছর বাঘায় যে কোন ফসলের তুলনায় গমের উৎপাদন ভাল হবে। এর কারন হিসাবে তিনি সময় মতো সেচ এবং আবহাওয়া অনুকুল থাকার কথা ব্যক্ত করেন। তাঁর মতে, এ বছর লক্ষ মাত্রার চেয়েও অনেক বেশি পরিমান গম উৎপাদন হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad