Header Ads

  • সংবাদ শিরোনাম

    করিমগঞ্জে কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।


    মোঃ জনি হোসেন কিশোরগঞ্জ।

    ‘পুলিশেই জনতা, জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্য এবং ‘মাদক বিক্রেতা ও জঙ্গিবাদের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’ এই শ্লোগানকে সামনে রেখে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে করিমগঞ্জ গুজাদিয়া হল রুমে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে।

    সোমবার(২৪ ফেব্রুয়ারি) বিকালে করিমগঞ্জ উপজেলা গুজাদিয়া পরিষদ হল রুমে  আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার করিমগঞ্জ সার্কেল জনাব মাহবুবুল হক সজিব।
    এতে গুজাদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।

    গুজাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার করিমগঞ্জ সার্কেল জনাব মাহবুবুল হক সজিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মমিনুল হক গুজাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।অনুষ্ঠানে স্থানীয় জন প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি,ব্যবসায়ি প্রতিনিধ,ধর্মীয় নেতা,কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    সিনিয়র সহকারী পুলিশ সুপার করিমগঞ্জ সার্কেল জনাব মাহবুবুল হক সজিব তার বক্তৃতায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে পুলিশের নিকট হতে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময়-ই পাশে থেকে কাজ করছে।

    তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদকের সঙ্গে কোন রকম আপস নেই। বাল্যবিয়ে ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। সবাই সচেতন হলে-ই দেশ থেকে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিয়ে বন্ধ হয়ে যাবে।মাদক কারবারি ও মাদকসেবীদের ব্যাপারে সবাইকে সঠিক তথ্য দেওয়ার জন্যও আহ্বান জানান তিনি।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad