নবীনগরে সরকারি হাসপাতালে মুক্তিযোদ্ধা বিশেষ সেবা চালু
আইকে ইব্রাহীম,স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সেবা চালু করা হয়েছে।
গত সোমবার হাসপাতাল পুরাতন ভবনের ১০ নম্বর কক্ষটি মুক্তিযোদ্ধাদের আলাদাভাবে বিশেষ সেবার জন্য নির্ধারিত করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সেবা চালু করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ হাবিবুর রহমান বলেন- মাননীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল স্যারের নির্দেশক্রমে মুক্তিযোদ্ধাদের সেবায় আমরা একটি আলাদা কক্ষের ব্যবস্থা করেছি। এতে সাধারণ রোগীদের মতো লাইনে দাঁড়িয়ে টিকিটের জন্য তাদের অপেক্ষা করতে হবে না। দেশের সূর্য সন্তানদের সেবায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

কোন মন্তব্য নেই