নবীনগরে কুড়িনাল ছাত্রসংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
আইকে ইব্রাহীম, স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের কুড়িনাল গ্রামে 'কুড়িনাল ছাত্র সংঘ' সামাজিক সংগঠনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কুড়িনাল বড়বাড়ি মাঠে বিভিন্ন ইভেন্টের মধ্য দিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।

কুড়িনাল ছাত্র সংঘের সভাপতি আব্দুল্লাহ আলামিন এর সভাপতিত্বে ও শেখ রহমত উল্লাহ পলাশ ও এইচএম নাসির উদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এস এম গিয়াস উদ্দিন সরকার।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন বাবুল, রকিব উদ্দিন বাবু, মো. বিল্লাল হোসেন, কাজী জাহিদুল হক, মো. সিরাজুল ইসলাম।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কোন মন্তব্য নেই