নবীনগরে 'গ্রীণ আরমি' সংগঠনের শিক্ষামেলা ও ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
আইকে ইব্রাহীম, স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নে 'গ্রীণ আরমি' সামাজিক সংগঠনের উদ্যোগে আপনার সহযোগিতা আমাদের পরিশ্রম, বাঁচিয়ে দিবে হাজারো জীবন- এ স্লোগানে শিক্ষামেলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের খেলার মাঠে বিভিন্ন ইভেন্টের মধ্য দিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১২ টি প্রাথমিক বিদ্যালয়, ৩ টি কিন্ডারগার্টেন ও ১ টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।

সংগঠনের সভাপতি সাজ্জাতুল ইসলাম সায়মনের সভাপতিত্বে ও গোলাম মারুফ প্রিতমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন বাবুল। এতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাদরাসার প্রধানগণ ও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কোন মন্তব্য নেই