মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ :
চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযুদ্ধে অনবদ্য অবদান রাখায় একুশে পদক (মরণোত্তর) – ২০২০ দেওয়ার জন্য ডা. আ.আ.ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) এঁর আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি রোববার বিকেল ৪ টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে টাউন ক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহাঃ জিয়াউর রহমান এর সভাপতিত্বে স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন ডা. আ. আ. ম. মেসবাহুল বাচ্চু ডাক্তার এর কন্যা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফৈরদৌসী ইসলাম জেসী,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন,নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শঙ্কর কুমার কন্ডু,
জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাসরিন, ডা. সেরাজ উদ্দীন। ডাঃ আ.আ. ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের সুযোগ্য সন্তান মেসবাহুল স্যাকের জ্যোতি এর সঞ্চালনায়
দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা কলেজের অধ্যক্ষ মনোয়ারা খাতুন,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন,
চেম্বারের সভাপতি আলহাজ্ব এরফান আলী,
আওয়ামী লীগ নেতা ও সাচিবের সভাপতি ডাঃ গোলাম রব্বানী, অধ্যক্ষ আতিকুল ইসলাম, এ্যাড. মিজানুর রহমান,এড. রুমা,সাংবাদিক এমরান ফারুক মাসুম সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন সাবেক পৌরসভার মেয়র মাওলানা মোঃ আব্দুল মতিন


কোন মন্তব্য নেই