গোবরাতলায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ সহযোগী জাহাঙ্গীর আলম
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দিয়ার ধাইনগর তরুণ সংঘের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে দিয়ার ধাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের সমাপনী হয়। ফাইনালে দিয়ার ধাইনগর তরুণ সংঘ ফুটবল দলকে ট্রাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সেভেন স্টার ফুটবল দল। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ গণ-আজাদীলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. বজলুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, অবসরপ্রাপ্ত শিক্ষক তাহের আলী মাস্টার, সমাজসেবক মো. সাদিকুল ইসলাম, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশনের গোবরাতলা ইউনিয়ন শাখার সভাপতি মো. তুষার খান।


কোন মন্তব্য নেই