আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে করিমগঞ্জ থানা পুলিশের পুষ্পমাল্য অর্পণ।
মোঃ জনি হোসেন কিশোরগঞ্জ।
যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে করিমগঞ্জ উপজেলায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে। শুক্রবার (২১ফেব্রুয়ারি)একুশের প্রথম প্রহরে করিমগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা পুষ্পমাল্য অর্পণ করেন করিমগঞ্জ থানা পুলিশ।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন করিমগঞ্জ থানার (ওসি) জনাব মমিনুল হক।করিমগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে করিমগঞ্জ থানা পুলিশের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন করিমগঞ্জ থানার (ওসি) মমিনুল হক, তদন্ত অফিসার নাহিদ হাসান সুমন,করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শারমীন সুলতানা,সহকারি কমিশনার (ভূমি) শামীমা ইয়াসমীন,করিমগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান আছমা আক্তার,শহীদ মুক্তিযোদ্ধার সন্তান জামীল আনসারী,সাবেক সভাপতি হাত্রাপাড়া উচ্চ বিদ্যালয় অালী আসকর খোকন, রবিন মাহমুদ, রফিকুল ইসলাম (রফিক) প্রমুখ সহ উপজেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ


কোন মন্তব্য নেই