Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত জেলা শ্রেষ্ঠ ইউএনও মোহাম্মদ মাসুম



    আইকে ইব্রাহীম, স্টাফ রিপোর্টার:

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষে সভাপতি রেজাউল করিম সবুজসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। 


    এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তর ও শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ তাঁর কার্যালয়ে এসে ব্যক্তিগতভাবে, বিবৃতি দিয়ে, টেলিফোনে, এসএমএস করে শুভেচ্ছা জানান। অভিনন্দন ও শুভকামনায় ভরে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। 



    উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম জানিয়েছেন- এ অর্জন তার একার নয়, পুরো নবীনগরের। এ কৃতিত্ব অর্জনে তাকে যারা সহযোগিতা করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন, কুশল বিনিময় করেছেন, তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



    উল্লেখ্য যে, গত রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্নয়ন সভায় জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান কর্তৃক শুদ্ধাচার পুরস্কার ২০১৮-১৯ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার এর স্বীকৃতি পান।




    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad