Header Ads

  • সংবাদ শিরোনাম

    একুশে বই মেলার প্রস্তুতি চলছে আদিতমারী উপজেলায় পলাশী ইউনিয়নে।


    খাদিমুল-আদিতমারী লালমনিরহাট  ঃ

    ভাষার মাস ফেব্রুয়ারী। বায়ান্নর ভাষা আন্দোলন বাঙ্গালী জাতির ইতিহাসে স্বরনালী জয়গান।আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া বাংলার একুশ আজ পৃথিবী জুড়ে।  তাই ভাষার মাসে বিভিন্নভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চলছে নানা ধরনের কর্মসূচী। লালমনিরহাট জেলা-আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়ন পরিষদ চত্তরে দুই দিন ব্যাপী একুশে মেলার সকল প্রস্তুতি চলছে। গত বছরের ন্যায় পলাশী ইউনিয়ন গণগ্রন্থাগার আয়োজিত এবারে বিশ ও একুশে ফেব্রুয়ারী মোট দুই দিন জুড়ে চলবে মেলার কর্মসূচী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন জনাব আলহাজ্ব নুরুজ্জামান আহম্মেদ (মাননীয় মন্ত্রী -সমাজকল্যাণ মন্ত্রনালয়)আমন্ত্রিত অতিথি জনাব আবু জাফর,জেলা প্রশাসক, লালমনিরহাট। বই মেলা উদ্ভোধন করবেন জনাব এডভোকেট মতিয়ার রহমান,চেয়ারম্যান জেলা পরিষদ,লালমনিরহাট। বই মেলাতে উপস্থিত থাকবেন জনাবা আবিদা সুলতানা,জেলা পুলিশ সুপার,লালমনিরহাট। জনাব মুহাম্মাদ মনসুর উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার,আদিতমারী।

    জনাব মোঃ রফিকুল আলম,সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ,আদিতমারী। 
    জনাব মোঃ সাইফুল ইসলাম,অফিসার ইনচার্জ, আদিতমারী। বই মেলা বাস্তবায়ন কমিটির সম্পাদক জসিম উদ্দিন জানান, সময় মোতাবেক বই মেলার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  সব মিলে মেলাটি জমজমাট হবে বলে আশাবাদী বিভিন্ন পেশাজীবি মানুষের।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad