Header Ads

  • সংবাদ শিরোনাম

    চাঁপাইনবাবগঞ্জে ল্যাব ওয়ান ক্লিনিকে ঠোঁট ও তালু কাটা শিশুদের বিনামূল্যে অপারেশন।

    চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ:

    সমাজের অসচ্ছল ও দরিদ্র পরিবারে জন্ম নেয়া ঠোঁট ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অপারেশন ক্যাম্প হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা শহরের পিটিআই মোড়স্থ ল্যাবওয়ান মেডিকেল সার্ভিসেস এ্যান্ড হাসপাতালের আয়োজনে ও অস্ট্রেরিয়ান দাতা সংস্থা অপারেশন ক্ল্যাফট বাংলাদেশের সহায়তায় দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

    রবিবার সকালে এ ক্যাম্পের উদ্বোধন করেন, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন, ল্যাব ওয়ান মেডিক্যাল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মো. মাইনুল ইসলাম ডলার, ম্যানেজার মো. ওয়াহিদুল ইসলামসহ ক্লিনিকের অন্যান্য কর্মকর্তারা। ঠোঁট ও তালু কাটা বাচ্চাদের অপারেশন ও চিকিৎসা প্রদান করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সৈয়দ সামশুদ্দিন আহমেদ, এনএসসিসি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মনয় কুমার দাস। ল্যাব ওয়ান মেডিক্যাল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মো. মাইনুল ইসলাম ডলার জানান, জেলার হতদরিদ্র জনগণ, যারা অর্থের অভাবে শিশুদের জন্মগত ঠোঁট ও তালু কাটার অপারেশন করতে পারেন না, তাদের সহযোগিতা করার উদ্দেশ্যে ২০১৬ সাল থেকে বিনামূল্যে এ ক্যাম্প শুরু করা হয়। এর আগেও আরো ৯ বার এমন ক্যাম্পের আয়োজন করেছে ল্যাব ওয়ান কর্তৃপক্ষ।

    এ পর্যন্ত প্রায় ৪’শ জনের বেশি ঠোঁট ও তালু কাটা রোগীর বিনামূল্যে অপারেশন করা হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad