নবীনগরে হোপ সংস্থার সেলাই মেশিন বিতরণ
আইকে ইব্রাহীম, স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় স্থানীয় এনজিও হোপ এর আয়োজনে ৬ দিনব্যাপি প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে হোপ সংস্থার প্রধান কার্যালয়ে সংস্থার সভাপতি হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, সহকারী কমিশনার ভূমি মোঃ ইকবাল হাসান, ওসি রনোজিত রায়, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম নজু, মোঃ নাছির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন,স্থানীয় সাংবাদিকবৃন্দসহ হোপ সংস্থার অন্যান্য কর্মকর্তারা।

কোন মন্তব্য নেই