Header Ads

  • সংবাদ শিরোনাম

    কুমিল্লা'য় চিরনিদ্রায় শায়িত হলেন ডেল্টা হাসপাতাল এর প্রতিষ্ঠাতা ডা. নজরুল ইসলাম।


    সাংবাদিক এম.জে.এ মামুন।

    কুমিল্লা ডেল্টা মেডিকেল টেকনোলজী ইনস্টিটিউট এবং ডেল্টা  হসপিটাল এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, স্বনামধন্য মেডিসিন এবং নিউরোমেডিসিন ডাক্তার  ডা. নজরুল ইসলাম(৫৩) কুমিল্লা টমছমবীজ কেন্দ্রীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন।

    তিনি ১৭/০২/২০২০ সোমবার বিকাল ৪.৪৫ ঘটিকায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন"। ১৮/০২/২০২০ মঙ্গলবার সকাল ১০:০০ টায় কুমিল্লা পুলিশ লাইন মাঠে জানাজা শেষে তাহার মৃতদেহ কুমিল্লা টমছমবীজ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

    তিনি দেবিদ্বার থানধীন ৪নং সুবিল ইউপি পশ্চিম পোমকাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। ফতেহাবাদ উচ্চ বিদ্যালয় থেকে তিনি ১৯৮৫ সালে এসএসসি এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ১৯৮৭ সালে এইচএসসি পাস করেন। পরে তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে ১৯৯৬ সালে বিসিএস ক্যাডার উত্তীর্ন হন। এরপর তিনি নিউরোমেডিসিন এর উপর উচ্চতর ডিগ্রী লাভ করেন এবং দেশের সরকারী বেসরকারী বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন।

    তিনি কুমিল্লা ডেল্টা মেডিকেল টেকনোলজী ইনস্টিটিউট এবং ডেল্টা  হসপিটাল এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে কুমিল্লা মেডিকেল স্কুল এন্ড ট্রেনিং ইনষ্টিটিউট (ম্যাটস)এর সিনিয়র লেকচারার(সহকারি পরিচালক) হিসাবে তিনি কর্মরত ছিলেন।

    মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র,  স্ত্রী এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাহার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad