Header Ads

  • সংবাদ শিরোনাম

    শিবগঞ্জের বিনোদপুরের মোটরসাইকেল চোর রাজশাহীতে গ্রেফতার-৩


    স্টাফ রিপোর্টার  সৌরাব আলী  

    মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশ। এসময় তাদের কাছ হতে ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি বুধবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বেড়িবাঁধ এলাকার আফসার আলীর ছেলে সুমন (২৮), একই এলাকার সাদেকুলের ছেলে আল মামুন (২৭) ও লছমানপুর হিন্দুপাড়ার মুকুলের ছেলে রিমন (১৮)। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে সুমনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যানুযায়ী আল মামুন ও রিমনকে গ্রেফতার করা হয়। তার সকলেই মোটরসাইকেল চোর চক্রের সদস্য। ওসি আরও জানান, রাজশাহী ও এর আশে পাশের জেলা গুলোতে সিন্ডিকেট করে মোটরসাইকেল চুরি করে আসছে এই চক্রটি। গ্রেফতারকৃতদের মধ্যে সুমনের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগে মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad