শিবগঞ্জে তোহাখানা এলাকা থেকে ইয়াবাসহ গ্রেপ্তার-২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি /
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সংলগ্ন তোহাখানা মাদ্রাসার গেইটের সামনে থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল।
গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে, নওগাঁ জেলার কদমতলী মান্দার মো. বেলালের ছেলে মো. শরিফ (২৪) ও মো. শাহাদাতের ছেলে মো. রায়হান (২২)। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ ২ যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


কোন মন্তব্য নেই