Header Ads

  • সংবাদ শিরোনাম

    যানজটে অচল দেবিদ্বার পৌর শহর


    মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ)

    পথে নামলেই যানজটের এই নিত্য দুর্ভোগে ত্যক্ত-বিরক্ত দেবিদ্বারবাসী। গতকাল সকালে সরকারি হাসপাতালগেট এলাকার চিত্র এটি l
    পথে নামলেই যানজটের এই নিত্য দুর্ভোগে ত্যক্ত-বিরক্ত দেবিদ্বারবাসী।

    দেবিদ্বার বানিয়া পাড়া থেকে নিউমার্কেট সহ সরকারি হাসপাতাল এলাকা হয়ে মহিলা বিশ্ববিদ্যালয়ের গেট পর্যন্ত যান চলাচল ব্যবস্থা প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। রাস্তা সংস্কার ও সুষ্টু পরিকল্পনা ছাড়া এ থেকে উত্তরণের পথ নেই। এমনটাই মনে করেন বিশিষ্ট জনেরা।

    কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে এমনিতেই রাস্তার ধারণক্ষমতার তুলনায় গাড়ির সংখ্যা কয়েক গুণ বেশি। এর সঙ্গে যোগ হয়েছে অযান্ত্রিক যানের অবাধ বিচরণ, যত্রতত্র পার্কিং, ফুটপাত দখল, পরিকল্পনাহীন ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, চালক ও পথচারীদের নিয়ম না মানার সংস্কৃতি। আরও আছে অপরিকল্পিত রাস্তা সংস্কার পরিকল্পনাহীন ব্যবস্থাপনা। সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অসহ্য যানজটে দুর্বিষহ হয়ে উঠেছে দেবিদ্বারবাসী সহ যাত্রীসাধারনের জীবনযাত্রা।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad