Header Ads

  • সংবাদ শিরোনাম

    চট্রগ্রামের অলিগলিতে অবাধে চলাফেরা করছে মানুষ


    অধ্যক্ষ কাজী মোঃ আবদুল হান্নান, চট্টগ্রাম থেকে:


    করোনা ভাইরাস নিয়ে সারাদেশের মানুষ যেখানে আতঙ্কিত, সরকার আদেশ জারি করেছে বিনা প্রয়োজনে বাহিরে ঘোরাঘুরি না করতে সেখানে চট্টগ্রাম শহরে এখনো সেই আদেশ পুরাপুরি না মেনে অলিগলিতে অবাধে চলাফেরা করছে অসচেতন মানুষ। 

    সোমবার (২৩/৩) জেলার ৯নং ওয়ার্ডের পশ্চিম ফিরোজ এলাকায় সরেজমিনে ঘুরেএই দৃশ্য দেখা যায়। চট্টগ্রাম শহরে গণ পরিবহন কিছুটা কম চলাচল করলেও অলিগলিতে মানুষ অবাধে চলাফেরা, চায়ের দোকানে আড্ডা চলছে হরহামেশা যেন সচেতনতা তাদেরকে এখনো ছোঁতে পারেনি। 

    প্রাথমিক নিরাপত্তায় মাস্ক ব্যবহার করা হলেও এগুলো খুবই সীমিত দেখা যায়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad