Header Ads

  • সংবাদ শিরোনাম

    আমনুরায় র‌্যাব-৫ এর অভিযানে ইয়াবা সহ একজন গ্রেপ্তার।


    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি /

    চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শনিবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক ইয়াবা কারবারি কে আটক করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি জেলার সদর উপজেলার আমনুরা শিমুলতলা গ্রামের মৃত নরেশ সাহার ছেলে শ্রী টিপু সাহা (৪০)।শনিবার রাত আটটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলার সদর উপজেলার টঙ্গপাড়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে র‌্যাব জানায়। র‌্যাব আরো জানায়, শ্রী টিপু সাহা একজন মাদক কারবারি এবং সে মাদক চোরাচালানের সাথে জড়িত থাকার কথা স্বীকার করায় সদর থানায় একটি মামলা করা হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad