চাঁপাইনবাবগঞ্জে খেটে খাওয়া গরীব দুঃখি মানুষের মাঝে চাল বিতরণ শুরু
চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ:
করোনা ভাইরাসকে কেন্দ্র করে
সরকার সকলের সুরক্ষার কথা বিবেচনা করে কিছু ব্যতিক্রম বাদে বাকি সবকিছু বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এতে করে শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সরকার এটিকেও
বিবেচনায় রেখে ত্রাণ সামগ্রীর অংশ হিসাবে চাল প্রেরণ করেছেন। পরিবার প্রতি ০৫ (পাঁচ) কেজি হারে ৪০০ টি পরিবারের মাঝে নির্ধাররিত দূরত্ব বজায় রেখে পর্যায়ক্রমে এটি বন্টন করা হলো। পর্যায়ক্রমে সব ইউনিয়নেই এই সহায়তা দেয়া হবে। চাল বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন ,সদর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত কবির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ মেম্বারগণ উপস্থিত ছিলেন।
সময়: বিকাল ৩.০০ ঘটিকা হতে ৬.৩০ ঘটিকা পর্যন্ত।
স্থান : কালিনগর হাট, পুরাতন ইউনিয়ন পরিষদ ভবন, সুন্দরপুর ইউনিয়ন।


কোন মন্তব্য নেই