সাংবাদিক আরিফুলের উপর মিথ্যা মামলা ও সুলতানা পারবীনের শাস্তির দাবিতে মানববন্ধন
মুরাদ কুড়িগ্রাম থেকে
কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর প্রেসক্লাবের উদ্যেগে সাংবাদিক আরিফুল ইসলাম এর মুক্তি ও জেলা প্রশাসক সুলতানা পারভীন এর শাস্তির দাবিতে উপজেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকসহ, সামাজিক, সাংস্কৃতিক, ব্যক্তিবর্গের এই কর্মসূচি পালিত হয়।এ সময় প্রেস ক্লাবের সভাপতি কুদ্দুস বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঋলনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ সবুর ফারুকী, সাংবাদিকদের মধ্যে চ্যানেল এস টিভির রফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের মুরাদুল ইসলাম,তারিকুল ইসলাম তারা, দিনকাল পত্রিকার সহিজল এবং কালের কন্ঠ শুভসংঘের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সোহেল রানা স্বপ্ন প্রমুখ। এ সময় বক্তারা বলেন সাংবাদিক আরিফুলকে অন্যায় ভাবে রাত ১২ টায় বাসা থেকে তুলে নেওয়াকে একদম নেক্কার জনক হেয় প্রতিপন্ন করা হয়েছে।তাই অনতিবিলম্বে আরিফুল ইসলামকে মুক্তি ও সুলতানা পারভীন কে প্রত্যাহার ও তার দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন।


কোন মন্তব্য নেই