Header Ads

  • সংবাদ শিরোনাম

    কয়রা উপজেলার বিভিন্ন উপকারভোগীদের মাঝে চেক বিতরণ।


    অমিত কুমার ঢালী,  কয়রাঃ- 

    ১৮ মার্চ বুধবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রশাসন এর আয়োজনে, কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ  তহবিল হতে কয়রা উপজেলার বিভিন্ন উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়। অতিথি হিসাবে উপস্থিত থেকে কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু কয়রা উপজেলার  বিভিন্ন উপকারভোগীদের মাঝে অনুদানের এ চেক বিতরণ করেন।। ২৩ জন অসহায়,দরিদ্র, অসুস্থ মানুষের মাঝে ৯ লক্ষ ৭০ হাজার টাকার চেক তুলে দেন। 

    উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম,ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ চন্দ্র সানা, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানাা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমির আলী গাইন, মোহাঃ হুমায়ুন কবির,আব্দুল্যাহ আল মামুন লাভলু, জিএম কবি শামছুর রহমান,আলহাজ্ব সরদার নুরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad