কয়রায় সনাতনী ভাবধারা ও গীতা শিক্ষা কার্যক্রম অক্ষুন্ন রেখে এগিয়ে চলেছে আর্য্য গুরুকূল গীতা স্কুল, কিনুকাটী।
অমিত কুমার ঢালী, কয়রা প্রতিনিধি :-
বৈদিক ধারাকে অব্যাহত রেখে বেদালকে জীবনকে উৎভাষিত করতে, সনাতনী আলোর অমিয়সিক্ত রসাস্বাদনে শ্রী শ্রী গীতার শ্লোককে আত্মস্ত করার লক্ষ্যে ২৯জন কোমলমতী জ্ঞান পিপাসুদের নিয়ে কয়রাতে ১-০১-২০১৯ তারিখে প্রতিষ্ঠা লাভ করে আর্য্য গুরুকূল গীতা স্কুল,কিনুকাটী।
প্রতি শুক্রবার সকাল ৭টা-১০টা পর্যন্ত চলে ধর্মীয় ক্লাস। এখানে শিক্ষার্থীদের গীতা পাঠের মাধ্যমে মনের সুপ্ত প্রতিভাকে ধর্মীয় ধারায় পরিচালিত করে শিক্ষার্থীদের আলোর পথের সন্ধান দেওয়া হয়।এখানে শিক্ষার্থীদের মনের পাপ পঙ্কিলতাকে দূর করতে ৩জন পরিচালক ও ৪জন দক্ষ,অভিজ্ঞ পন্ডিতদের মাধ্যমে ধারাবাহিক ভাবে পরিচালিত হয়ে আসছে। আর্য্য গুরুকূল গীতা স্কুল,কিনুকাটী পরিচালনায় বর্তমানে ৪টি শাখা স্কুল পরিচালিত হচ্ছে। বর্তমানে আনেক সনাতনী সংগঠন তাদের পাশে এসে দাড়িয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংগঠনটি হল বাংলাদেশ সনাতনী ঐক্য জোট(BSUA), বৈদিক আর্য্য সমাজ ।
শুরুতেই যাদের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠা লাভ করেছে ,খান সাহেব কোমরউদ্দীন কলেজের অধ্যক্ষ ড.চয়ন রায়, চন্ডিপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যা: এর প্রধান শিক্ষক মনিন্দ্রনাথ আর্য, খান সাহেব কোমরউদ্দীন কলেজের প্রভাষক অমরকৃষ্ণ বাওয়ালী, এছাডাও রয়েছেন পরিচালক মৌখালী ইউনাইটেড একাডেমির সহকারী শিক্ষক মনোতোষ সানা, পরিচালক অনুপ সানা, পরিচালক সত্যজিত সরদার, পরিচালক দিবাকর সানা সহ আরও অনেকে।
অত্র প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্যে সম্পর্কে জানতে চাইলে বিদ্যাপিঠের নিয়মিত প্রশিক্ষক ও পরিচালক মনোতোষ সানা বলেন, “আমাদের বিদ্যাপিঠে প্রতি দুই বছরের কোর্সে রয়েছে শিক্ষার্থীদের গীতাপাঠের ধারণা ব্যাখা,আলোচনাও সমালোচনা। প্রানায়াম ও যোগাভ্যাস সহ ধর্মীয় পুস্তকের মন্ত্র সম্পর্কে জ্ঞানলাভ করবে, পাশাপাশি বেদ, চন্ডী, ভাগবত পাঠে শিশুদের অভ্যস্ত করতে আমাদের এ পথ চলা।
২৯জন শিক্ষার্থীদের নিয়ে যাএা শুরু হলেও বতর্মানে শিক্ষার্থীরসংখ্যা ৩১৪ জন।গত ২৩-০২-২০২০ তারিখে বিদ্যাপিঠের বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র। যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় পুরষ্কার “।


কোন মন্তব্য নেই