Header Ads

  • সংবাদ শিরোনাম

    রহনপুরে তুচ্ছ ঘটনায় আহত ১


    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি / 

    চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে তুচ্ছ ঘটনায় ধারালো বস্তুর আঘাতে একজন আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার রহনপুর পুরাতন বাজারে এ ঘটনা ঘটে।  স্থানীয় ও পুলিশ জানায়, সোমবার দুপুরে রহনপুর বাজারে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের শ্যামপুর গ্রামের একরামুলের ছেলে জবদুল(৩৫) এর সাথে আলীনগর ইউনিয়নের বাচ্চামারি  গ্রামের অবসরপ্রাপ্ত চিকিৎসক আবুল হোসেনের ছেলে তারেক রহমানের সাথে মটরসাইকেলের ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সে জবদুল  কে ধারালো বস্তু দিয়ে আঘাত করলে সে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে প্রেরণ করে। 

    এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তারেক রহমানকে আটক করতে গেলে সে পুলিশ সদস্যদের উপর চড়াও হয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয় বলে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল মালেক জানান।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad