Header Ads

  • সংবাদ শিরোনাম

    চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন।

    চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ / 

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ২৬মার্চ বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে। এ সময় জাতীয় সংগীত গাওয়া হয় ।

    সকাল সাড়ে ৮টার সময় কোট্ বাগানের মুজিব মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক এ জেড এম নূরল হক এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম , বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের -সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন ।

    আরো উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ শংকর কুমার কুন্ডু,সিভিল সার্জন ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন ,সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জিয়াউর রহমান পিপিএম,অন্যান্য কর্মকর্তাবৃন্দ।উল্লেখ,করোনা ভাইরাসের কারণে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি সংক্ষিপ্ত করে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad