আলহাজ্ব লুৎফুর রহমান রতন মোল্লার উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জীবাণুনাশক ঔষুধ ছিটানো হলো
স্টাফ রিপোর্টার,রাহাদ হোসেন /
ঢাকা মহানগর দক্ষিণ ৬০ নং ওয়ার্ডের পিএনপি শহীদ ফারুক মোহাম্মদ ইকবাল উচ্চ বিদ্যালয় এবং ইস্টার্ন সিটি টাওয়ার শপিং মলের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান মোল্লা।বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে ভাষণ এর নির্দেশনা ও দায়িত্ব পালনের জন্য একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায় দেশের এই ভয়াবহ করুন অবস্থায় তিনি এই ওয়ার্ডের প্রতিটি দুর্যোগকালীন সময়ে জনগণের পাশে ছিলেন এবং আছেন। তাই আজ ৬০ নং ওয়ার্ড ঘুরে ঘুরে বিভিন্ন বাড়ির সামনে এবং আক্রান্ত হবে এমন স্থানে করোনা ভাইরাস ও ডেঙ্গু মশার উৎপাত থেকে থেকে মুক্তির জন্য জীবাণু নাশক ঔষুধ ছিটালেন আলহাজ্ব লুৎফুর রহমান রতন মোল্লা। এসময় তার সাথে উপস্থিত ছিলেন প্রতিবেদক এর ছাত্র জীবনের দুজন প্রিয় গণিত শিক্ষক শ্রদ্ধেয় মোঃ আব্দুর রশিদ স্যার ও মোঃ জাকির হোসেন স্যার সহ স্কুলের শিক্ষকমন্ডলী এবং আরো সাথে ছিলেন কদমতলী থানা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বৃক্ষছায়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন টিটু। সাখাওয়াত হোসেন টিটু করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিনিয়ত পরামর্শমূলক জনসচেতনতা দিচ্ছেন এবং একজন স্বেচ্ছাসেবক লীগ কর্মী হিসেবে গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সহ কদমতলী থানা এলাকার যেকোনো সেবামূলক কাজে পাশে ছিলেন এবং আছেন।বর্তমানে সারা বিশ্বের ন্যায় করুণা ভাইরাস আমাদের বাংলাদেশেও মহামারি আকার ধারণ করেছে। এর প্রধান কারণ প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হওয়া ও অপরিষ্কার অপরিচ্ছন্নতা, যেখানে সেখানে ময়লা ফেলা, স্বাস্থ্যকর খাবার না খাওয়া, ঠান্ডা জাতীয় খাবার বেশি বেশি খাওয়া, রাস্তার ধুলাবালি এবং কলকারখানার বজ্র পদার্থ। আলহাজ্ব লুৎফুর রহমান রতন মোল্লা সহ পিএনপি শহীদ ফারুক মোহাম্মদ ইকবাল উচ্চ বিদ্যালয়ের স্কুলের সকল শিক্ষকমন্ডলী কে দৈনিক দেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার তাদের এই মহৎ ই উদ্যোগকে গভীর শ্রদ্ধা জানিয়েছেন। কারণ তাদের এই উদ্যোগের ফলে ৬০ নং ওয়ার্ড বাসি করোনা থেকে সুরক্ষা এবং ডেঙ্গু মশার উৎপাত থেকে আল্লাহপাক রাব্বুল আলামীনের মহান দয়ায় মুক্তি পাবে।এ সময় আলহাজ্ব লুৎফুর রহমান রতন প্রতিবেদককে বলেন,দেশের এই ভয়াবহ পরিস্থিতির জন্য বৈশ্বিক পরিবেশ বিপর্যয় প্রধান কারণ।তাই বাংলাদেশের প্রতিটি ওয়ার্ড জনপ্রতিনিধিকে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য জীবাণুনাশক ঔষুধ ছিটাতে সহায়তা করা প্রয়োজন, এর সাথে প্রবাসীদের ঘরে থাকতে হবে, অতি প্রয়োজন ব্যতীত মাস্ক না পড়ে কেউ ঘর থেকে বের হবেন না, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল নির্দেশনা মেনে চলুন।আল্লাহপাক রাব্বুল আলামীন মহান দয়ার মালিক করোনা থেকে সকলকে মুক্তি দিবে। তিনি আরো বলেন, দেশের এই ভয়াবহ মহামারী করোনা ভাইরাস দুর্যোগে গরীব ও দুস্থদের সাহায্যার্থে সকল রাজনীতিবিদ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিত্তবানদের এগিয়ে আসা দরকার।


কোন মন্তব্য নেই