Header Ads

  • সংবাদ শিরোনাম

    করোনা ভাইরাস সচেতনতায় মসজিদে গিয়ে বক্তব্যে দেন করিমগঞ্জ থানার (তদন্ত) অফিসার নাহিদ হাসান সুমন।

    মোঃ জনি, কিশোরগঞ্জ

    করিমগঞ্জ থানার( তদন্ত) অফিসার নাহিদ হাসান সুমন করিমগঞ্জ জামে মসজিদে গিয়ে
    করোনা ভাইরাস, মাদক, চোরা চালান সহ বিভিন্ন বিষয়ে মানুষদের মাঝে সচেতনতা মূলক প্রচারণা করেন।

    শুক্রবার (২০ই মার্চ) করিমগঞ্জ বাজার জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মুসল্লিদের মাঝে করোনা ভাইরাস ও বিভিন্ন বিষয়ে জন সচেতনাতা মূলক প্রচারণা করেন তিনি।
    এসময় তদন্ত অফিসার নাহিদ হাসান সুমন করোনা ভাইরাস সচেতনতার লক্ষ্যে,করোনা ভাইরাস সহ অনেক বিষয়ে যেমন,বাল্যবিবাহ, মাদক,জঙ্গীবাদ,চুরিসহ বিভিন্ন বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।

    (তদন্ত )অফিসার নাহিদ হাসান সুমন বলেন, করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের পরিস্কার পরিচ্ছন্ন থাকা একান্ত প্রয়োজন। বাইরে থেকে ঘরে আসলে,হাত-মুখ ভালোভাবে সাবানওহেন্ডওয়াশ দিয়ে ধুয়ে ফেলতে হবে। অযাচিত ভাবে মুখে,নাকে,চোখে হাত দেওয়া যাবে না।এবং আমাদের বেশি বেশি পানি পান করতে হবে।অর্থাৎ এই রোগ থেকে বাঁচতে হলে
    পরিস্কার পরিচ্ছন্নতা থাকার কোন বিকল্প নেই।
    তিনি আরও বলেন,মাদককে না বলুন। মাদক ও বাল্যবিয়ে থেকে আমাদের সমাজের মানুষকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসর আহবান করেন তিনি।এবং এলাকায় যেকোনো ঘটনা ও সমস্যা হলে পুলিশকে ভয় না পেয়ে আমাকে ফোন করে জানাতে পারেন বা থানায় এসেও জানাতে পারেন।থানায় সকলের জন্য আমার দরজা খোলা আছে। আমার সাথে দেখা করতে বা কথা বলতে কোন অনুমতি নেওয়ার প্রয়োজন নেই আপনাদের।

    তিনি আরো বলেন কোনো ব্যক্তি মাদকের ব্যবসা করছে বা মাদক সেবন করছে।যে ব্যক্তি আমাকে বিষয়টি ফোন করে জানালো সেই ব্যক্তিই আবার অপরাধিকে বলে এখান থেকে ভাগো পুলিশ আসছে। যিনি ফোন করে পুলিশকে খবর দেয় আবার তিনিই পরে প্রকাশ করে বেড়ায় যে আমিই পুলিশকে খবর দিয়েছিলাম।এমনটি করা যাবে না। যারা আমাদেরকে অপরাধীদের তথ্য দিবে তাদের 
    সবসময় আমরা গোপন রাখবো। আপনারা কেন কারও শত্রু হতে যাবেন। আপনাদের শত্রু হওয়ার দরকার নেই,অপরাধীদের শত্রু আমরা পুলিশরাই হবো। তাই যে আমাদের তথ্য দিবে তার পরিচয় আমরা গোপন রাখবো।

    বক্তব্য শেষে, বিশেষ করে করোনা ভাইরাসে
    আক্রান্তদের সুস্থতা দানে ও সকলকে এই
    ভাইরাস থেকে হেফাজত করার জন্য দোয়া করা হয়।এ সময় মসজিদে স্থানীয় মুসল্লি, মাদ্রাসার ছোট ছোট শিশুরাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad