Header Ads

  • সংবাদ শিরোনাম

    চাঁপাইনবাবগঞ্জে ১৩৬ বেড়ে হোম কোয়ারেন্টাইনে ৫০৯ : প্রশাসন খুঁজছে আরো ১৫০৮ বিদেশ ফেরতকে


    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি /

    করোনা প্রতিরোধের সতর্কতা হিসেবে গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে ১৩৬ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এনিয়ে চাঁপাইনবাবগঞ্জে হোম কোয়ারেন্টাইনে রাখার সংখ্যা দাঁড়ালো ৫০৯ জনে। তবে প্রশাসনের তথ্য মতে আরও ১৫০৮ জন বিদেশ ফেরতকে খুঁজছে প্রশাসন।

    এদিকে জেলার বিভিন্ন স্থানে হোম কোয়ারেনটাইন অমান্য করায় অর্থদ্বন্দের পাশাপাশি বিদেশ ফেরতদের বাড়ি চিন্হিত করে সে বাড়িগুলোতে লিখে দেয়া হচ্ছে হোম কোয়ারেনটাইন।

    চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, নতুন করে হোম কোয়ারেন্টাইনে থাকা ১৩৬ জনের প্রত্যেকেই শাহজালাল বিমান বন্দর দিয়ে বিদেশ থেকে দেশে ফিরে এসেছেন। তিনি জানান, শাহজালাল বিমান বন্দর কর্তৃপক্ষ বিমান বন্দর দিয়ে দেশে ঢোকা ১ হাজার ৬৪৪ জনের একটি তালিকা শুক্রবার রাতে পাঠিয়েছেন। তার মধ্য থেকে ১৩৬ জনকে খুঁজে বের করা হয়েছে। বাকি হোম কোয়ারেন্টাইনে রাখতে তৎপরতা চালানো হচ্ছে।

    এর আগে হোম কোয়ারেন্টাইনে থাকা ৩৭৩ জনের মধ্যে ৪০ জন ভারতীয় নাগরিক রয়েছেন। বাকীরা ভারত ও ইতালি থেকে দেশে ফিরেছেন।

    এদিকে, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সরকারি নিদের্শনা অনুসরণ করতে প্রশাসন মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে।বিদেশ ফেরতদের বাড়িগুলো চিন্হিত করে সেগুলোতে লিখে রাখা হচ্ছে হোম কোয়ারেনটাইন।পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল চায়ের দোকান, ক্যারাম বোর্ড ঘরসহ সকল আড্ডাখানা বন্ধ করার জন্য ও হোম কোয়ারেনটাইেেনর সকল নিয়ম মেনে চলার আহবান জানানো হয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad