Header Ads

  • সংবাদ শিরোনাম

    রাজশাহীতে হঠাৎ মুষলধারে বৃষ্টি যোগ হয়েছে ঝড়োবাতাস ও শিলা


    এ আই রবি, বিশেষ প্রতিনিধি:

    রাজশাহীতে হঠাৎ মুষলধারে বৃষ্টি সেই সাথে ঝড়োবাতাস ও শিলাবৃষ্টিও যুক্ত হয়েছে।

    বুধবার (৪ মার্চ) বিকেল পৌনে ৫টা থেকে শুরু হয়ে সাড়ে ৫টা পর্যন্ত এ বৃষ্টি হয়। এতে ২৫ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    প্রায় আধাঘণ্টা ধরে চলে মুষলধারে বৃষ্টি পাত। হঠাৎ এ বৃষ্টিপাতের কারণে অনেক জায়গায় বৃষ্টির পানি জমতে দেখা যায়। এছাড়া হঠাৎ করে বৃষ্টিপাতের কারণে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়। বিড়ম্বনায় পড়েছেন অফিস ফেরত কর্মকর্তা-কর্মচারীগণ সহ নানা বয়সী শিক্ষার্থীরা।

    এদিকে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ can-পরিচালক সামসুল হক জানান ভারী শিলাবৃষ্টিতে আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়। আজকের এই শিলাবৃষ্টিতে আমের মুকুলের খুব বেশি একটা ক্ষতি হবে না।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad