Header Ads

  • সংবাদ শিরোনাম

    কয়রার আমাদী ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত।


    অমিত কুমার ঢালী, কয়রা প্রতিনিধি :-কয়রার আমাদী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২৩-০৩-২০২০,সোমবার আমাদী ইউনিয়ন পরিষদ এর আয়োজনে সকাল ১০টায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত সভায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব‍্যাপক কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়। বিদেশ ফেতর নাগরিকদের তালিকা তৈরি করতে সকলের সাহায্য কামনা করা হয়। এ সভায় আরও জানানো হয় যে, বিদেশ ফেরত নাগরিকদের বাংলাদেশে প্রবেশের তারিখ হতে ১৪দিন হোম কোরেন্টাইন নিশ্চিত করতে হবে তা না হলে তার বিরুদ্ধে আইনানুগ ব‍্যবস্থা নেওয়া হবে। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সকলের করনীয়গুলো মেনে চলতে এবং জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়।

    উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: হাবিবুর রহমানের সভাপতিত্ব উক্ত সভায় উপস্থিত ছিলেন,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: ইসলামুল হক মিঠু, কয়রা থানার এস আই মো: আবু  সায়েম, স্বাস্থ্য সহকারী জনাব শেখ সোনাই, আমাদী ইউপি সচিব মো: নূর আলম, গ্রাম আদালত সহকারী উৎপল মন্ডল, ইউডিসি উদ্যোক্তা লিটন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।।।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad