Header Ads

  • সংবাদ শিরোনাম

    নাচোলে আইন না মানায় এক পোল্টি ব্যবসায়ীকে জরিমানা


    চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ:

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি আইন নির্দেশ অমান্য করে দোকান খুলে পোল্ট্রি মুরগি ক্রয়-বিক্রয়ের অপরাধে এক পোল্ট্রি ব্যাবসায়ী এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা। আজ বৃহস্পতিবার সকালে নাচোল বাসস্ট্যান্ড মোড়ে ফারুক টমাস পোল্টি মুরগির দোকানের মালিক হাজিডাঙ্গা গ্রামের জালাল উদ্দিনের ছেলে ফারুক আহম্মদকে এ অর্থদন্ড প্রদান করেন।
    নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা জানান, নাচোল বাসস্ট্যান্ড মোড়ে ফারুক টমাস পোল্টি মুরগির দোকানের মালিক ফারুক কে দোকান বন্ধ করে রাখতে বলা হয়েছিল। কিন্তু সে সরকারি নির্দেশ অমান্য করে পোল্টি মুরগি ক্রয় বিক্রয়ের মাধ্যমে জমায়েত ও পরিবেশ দূষণের চেষ্টা করে। বৃহস্পতিবার সকালে আমি বাজার মনিটরিং এ গেলে আবার সেই পোল্ট্রির দোকান খুলা দেখতে পাই। সরকারি নির্দেশ না মানায় নাচোল বাসস্ট্যান্ড মোড়ে ফারুক টমাস পোল্টি মুরগির দোকান মালিক কে  এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad