Header Ads

  • সংবাদ শিরোনাম

    নবীনগরে করোনা বিপর্যস্থ ৬০টি পরিবারে খাবারসামগ্রি বিতরণ করলো এক ক্ষুদ্র ব্যবসায়ী


    ডেস্ক রিপোর্ট:


    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর বাজারের ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী  ও বাংলাদেশে জাতীয়তাবাদী শিবপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ব্যক্তিগত অর্থায়নে স্থানীয় ৬০টি অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্য খাবারসামগ্রি বিতরণ করেছেন।

    সোমবার (৩০/০৩) সকালে বাড়ি বাড়ি গিয়ে এ সামগ্রি বিতরণ করা হয়। সমাজের কিছু ধনাঢ্য ব্যক্তিরা যেখানে গরীবের এহেন অবস্থায় চুপ করে তামাশা দেখছিলেন তখন এ ক্ষুদ্র ব্যাবসায়ীর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।


    বিতরণকালে উপস্থিত ছিলেন, ফারুকুল ইসলাম, বিল্লাল মাষ্টার, পল্লী চিকিৎসক মোঃ বোরহান উদ্দিন, মোঃ আব্দুল্লাহ, সজিবুল ইসলাম, আশরাফুল ইসলামসহ আরো অনেকে।

    তথ্য প্রেরণ: মোহাম্মদ খাইরুল এনাম, নবীনগর।


    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad