নবীনগরে হোম কোয়ারেন্টাইন না মানায় জরিমানা করলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হোম কোয়ারেন্টাইন না মেনে অবাধে চলাফেরা করায় ইটালী প্রবাসীকে মোবাইলকোর্টের মাধ্যমে বিশ হাজার টাকা জরিমানা করলেন ইউএনও মোহাম্মদ মাসুম।
শুক্রবার দুপুর ৩ টায় উপজেলার কাইতলা (উত্তর) গ্রামের সগির আহমেদের ছেলে রকি খান নামে ইটালী ফেরত প্রবাসীকে এ জরিমানা করা হয়।
এসময় নবীনগর থানার কয়েকজন পুলিশ সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ডাক্তার উপস্থিত ছিলেন। ওই প্রবাসীকে বাইরে জনসমাগমে না গিয়ে দেশ ও জনগণের স্বার্থে ঘরে অবস্থানের জন্য পরামর্শ দিয়েছেন ইউএনও।
সবাইকে সতর্কসহ এ ধরনের তথ্য দিয়ে করোনার প্রাদুর্ভাব ঠেকানোর জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন এ সরকারী কর্মকর্তা।



কোন মন্তব্য নেই