Header Ads

  • সংবাদ শিরোনাম

    নোভেল করোনার প্রভাবে মোংলায় গণপরিবহনে ভোগান্তি


    মোংলা (বাগেরহাট) প্রতিনিধি / 

    গণপরিবহনে ভোগান্তির কারণে নাকাল মোংলাবাসী। খুলনা ও বাগেরহাট রুটে সিটিং সার্ভিসের নামে চলছে লোকাল বাস। ৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় তিন ঘন্টা। পরিবহন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগ করেছেন ভুক্তভোগিরা।

    দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলার সাথে সারাদেশে যোগাযোগের একমাত্র মাধ্যম সড়কপথ। অথচ এই রুটে নেই কোন ভাল গণপরিবহন। মোংলা থেকে খুলনা ও বাগেরহাট রুটে চলাচল করছে ফিটনেস বিহীন গাড়ি।

    এসব গাড়ি দিয়েই চলছে এক্সপ্রেস সার্ভিস। যাত্রী পরিবহনে কোন নিয়ম নীতি মানা হয়না বলে অভিযোগ যাত্রীদের।

    বারবার যাত্রী উঠানো, বেশি লোক উঠানো, ষ্টাফদের দুর্ব্যবহার নিত্য নৈমিত্তিক বিষয় বলেও জানান তারা। 
    সড়কে তিন চাকার যানবাহন চলাচল করায় গন্তব্যে পৌছাতে বেশি সময় লাগছে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকরা।

    বাগেরহাট আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী বলেন, সমস্যা সমাধানে মালিক সমিতির পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ হয়েছে। 

    এদিকে মোংলা বন্দরের পণ্য বোঝাই ট্রাক চলাচল করায় রাস্তা প্রশস্ত করারও দাবি জানান যাত্রীরা। ##

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad