মোংলায় ৩ ব্যবসায়ীকে জরিমানা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি /
মোংলায় করোনা সতর্কতার অজুহাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমজুদের গুজবে ২/১ দিনের ব্যবধানে বেড়েছে দ্রব্যমূল্য।
নিত্যপ্রয়োজনীয় কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ মার্চ) দিনব্যাপী মোংলা উপজেলার বিভিন্ন হাট-বাজার মনিটরিং করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাহাত মান্নান ও মোংলা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহাত মান্নান জানান,করোনা ভাইরাসের কারনে সাধারন ক্রেতারা বাড়তি পণ্য কিনছেন আর সেটিকে পুজি করে অনেক ব্যবসায়ী বেশি মূল্য নিচ্ছেন এমন অভিযোগেন ভিক্তিতে শনিবার সকালে মোংলা বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত দোকানে মূল্যতালিকা না থাকা এবং উচ্চমূল্যে পেয়াজ ও চাল বিক্রি সহ বিভিন্ন অপরাধে বাদল মুন্সিকে ১০ হাজার টাকা,পিন্টুকে ৫ হাজার টাকা,মাদ্রাসা রোডের এন জামান ষ্টোরের তাহের কে ১০হাজার টাকা করে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করেন। কেউ যেন মূল্য বৃদ্ধি করতে না পারে সে লক্ষ্যে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে সাধারন মানুষের বাড়তি কেনাকাটা ঘিরে কেউ যেন মজুতদারি না করে সকল ব্যবসায়ীদের আহব্বান জানান মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী।
এ সময় মোংলা থানা পুলিশ ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন।


কোন মন্তব্য নেই