Header Ads

  • সংবাদ শিরোনাম

    করিমগঞ্জ থানার( তদন্ত)অফিসার নাহিদ হাসান সুমন এর নেতৃত্বে ১১ জুয়াড়ী গ্রেফতার।


    মোঃ জনি হোসেন কিশোরগঞ্জ

    করিমগঞ্জ থানার(তদন্ত)অফিসার নাহিদ হাসান সুমন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ১১জন পেশাদার জুয়াড়ীকে আটক করেছে করিমগঞ্জ থানা পুলিশ।

    শুক্রবার(২০শে মার্চ) দিবাগত রাত ১১টার দিকে করিমগঞ্জ উপজেলার হাত্রাপাড়া এলাকার বেলতলী বাজার হইতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়।

    জানা যায়,সারাদেশে জুয়া খেলা নিষিদ্ধ হলেও করিমগঞ্জ উপজেলার হাত্রাপাড়া এলাকা বেলতলী বাজারের বিভিন্ন স্থানে জুয়াড়িরা প্রতিদিন জুয়ার আসর বসায়,এমন খবর থানা পুলিশের কাছে আসলে, করিমগঞ্জ থানার ( তদন্ত ) অফিসার নাহিদ হাসান সুমন সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ উপজেলার হাত্রাপাড়া এলাকা বেলতলী বাজার থেকে বিশেষ অভিযান চালায়।এতে জুয়া খেলা অবস্থায় ১১ জুয়ারি কে আটক করে করিমগঞ্জ থানা পুলিশ।

    (তদন্ত)অফিসার নাহিদ হাসান সুমন বলেন, “মাদক আমাদের সমাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ “মাদকাসক্ত ছেলে মেয়েরা বাবা-মাকে মার ধোর করে যা শুনে আপনারা আর্চয্য হবেন, আমাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ আমাদের ই গড়তে হবে, আপনারা আমাদের তথ্য দিয়ে সহায়তা করুণ আমরা আপনাদের সহায়তায় সমাজ থেকে মাদক, নারী নির্যাতন, বাল্য বিয়ে, জুয়া অবৈধ দেহ ব্যবসা উপরে ফেলবো।

    তিনি আরো বলেন আপনারা গোপনে আমাকে তথ্য দিয়ে জানাবেন কোথায় অপরাধ হয় আমি যথাযথ ব্যবস্থা নেবো, তিনি হুশিয়ার করে বলেন এখনো যারা অপরাধের সাথে যুক্ত আছেন আপনারা ভালো হয়ে যান না হলে আপনারা যে ই হোন না কেনো আপনাদের মুখোশ উপরে ফেলবো। এবং শক্ত হাতে সকলের প্রচেষ্টায় করিমগঞ্জ থেকে অপরাধ র্নিমূল করে সুন্দর বাসযোগ্য পরিবেশ করবো ৷অপরাধীরা যত শক্তিশালী এবং তাদের হাত যত লম্বা হউক না কেন, কাউকেই ছাড় দেয়া হবে না যুব সমাজকে কাজে লাগিয়ে মাদক নির্মূল করতে হবে। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানী, মাদক, নারী নির্যাতন, ইভটিজিং সহ সকল অপ-কর্ম দূর করতে সকলের ঐক্যবদ্ধ পদক্ষেপ দরকার সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে এক্যবদ্ধ প্রচেষ্টা চালানো হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad