Header Ads

  • সংবাদ শিরোনাম

    মুক্তিযুদ্ধের প্রেরণার মাসে করোনাকে প্রতিহত করবোই- রোকসানা বেগম পারুল


    স্টাফ রিপোর্টার, রাহাদ হোসেনঃ- 

    ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানা বঙ্গবন্ধু পরিষদ ও শ্যামপুর ইউনিয়ন, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এবং রাকিব প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষিকা রোকসানা বেগম পারুল। তিনি শ্যামপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের দুর্যোগকালীন  সর্বসময় সাধারণ জনতার পাশে ছিলেন এবং আছেন। বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাস অন্যান্য দেশের ন্যায় আমাদের দেশেও ভয়াবহ আকার ধারণ করেছে। দেশের এই ভয়াবহ দুর্যোগ মোকাবেলায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন,স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের প্রত্যেকটি কর্মীকে গরিব দুস্থদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করতে এবং তিনি আরো বলেন, করোনা ভাইরাসকে প্রতিহত করা আমাদের জন্য আরেকটি যুদ্ধের জয়। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কর্তব্য পালনের উদ্দেশ্যে রোকসানা বেগম পারুল প্রবাসীদের ঘরে থাকতে, অতি প্রয়োজনে ঘরের বাইরে বের হলে মাস্ক পড়তে, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে, জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করছেন এছাড়াও প্রতিনিয়ত মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস খাবার সামগ্রী বিতরন সহ জীবাণুনাশক ঔষধ ছিটিয়ে মানব‌ সেবায় কাজ করে যাচ্ছেন। তিনি প্রতিবেদককে বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং মুক্তিযুদ্ধের প্রেরণার মাসে করোনাকে প্রতিহত করবোই। তিনি এজন্য প্রতিনিয়ত ঘরে বসে আল্লাহ পাক রাব্বুল আলামীনের ইবাদত-বন্দেগী করেন। আল্লাহ পাক রব্বুল আলামীন আমাদেরকে করোনা থেকে মুক্তি দান করুক এটাই সকল ধর্মাবলম্বী মানুষের প্রত্যাশা।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad