Header Ads

  • সংবাদ শিরোনাম

    চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক নাসিমের সাবান বিতরণ


    চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ / 

    করোনা প্রতিরোধে সমাজের বিভিন্ন স্তরের জনসাধারণের মাঝে সাবান বিতরণ করেছেন জাতীয় দৈনিক পত্রিকা বিশ্ব মানচিত্র'র স্টাফ রিপোর্টার ও দৈনিক স্বাধীন বাংলা'র চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নাসিম। সোমবার সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৭, ৮ নং ওয়ার্ডের রামজীবনপুর, পিয়ারাপুর, কাচারি বাজার এলাকার সমাজের অসহায়, অসচ্ছল, পিছিয়ে পড়া জনসাধারণের মাঝে তিনি এসব বিতরণ করেন। সাবান বিতরণকালে এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, গ্রাম্য চিকিৎসক মো. আব্দুল মান্নানসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এবিষয়ে সাংবাদিক মোহাম্মদ নাসিম বলেন, জাতীয় দৈনিক বিশ্ব মানচিত্র'র সম্পাদক অ্যাড. মো. রাসেল উদ্দীন স্যারের নির্দেশনায় ব্যক্তিগত উদ্যোগে এসব বিতরণ করছি। সাবান বিতরণের সময় এর সঠিক ব্যবহার, ২০-২৫ সেকেন্ড ধরে হাত ধোয়া, সামাজিক দুরত্ব বজায় রেখে অবস্থা করা, অতিপ্রয়োজনীয় কারন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এদিকে সাংবাদিক নাসিমের সাবান বিতরণের কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বিশ্ব মানচিত্র'র সম্পাদক অ্যাড. মো. রাসেল উদ্দীন জানান, সমাজের সচ্ছল মানুষদের জন্য এটি উদাহরণ৷ সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে করোনা প্রতিরোধ সহজ হবে বলেও উল্লেখ করেন তিনি।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad