Header Ads

  • সংবাদ শিরোনাম

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যানবাহন ও জনসমাগম নিয়ন্ত্রনে পুলিশের বিশেষ অভিযান

     চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নয়ন ঘোষ / 

    বৈশ্বিক সমস্যা করোনা ভাইরাস প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় যানবাহন ও জনসমাগম নিয়ন্ত্রনে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে। জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সহায়তায় গোমস্তাপুর থানা পুলিশ বৃহস্পতিবার দিনভর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন  স্থানে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনের কাজপত্র পরীক্ষা, অবৈধ যানবাহন চিহ্নিত করন ও অতিরিক্ত যাত্রীবহন রোধে অভিজান চলায়। 

    এ সময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন, ওসি (তদন্ত) শামিম হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর আনিসুজ্জামান, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল মালেক সহ পুলিশ কর্মকর্তা বৃন্দ। 

    অভিযানে দুপুর পর্যন্ত প্রায় অর্ধশতাধিক যানবাহনকে জরিমানা ও বেশকিছু যানবাহন আটক করা হয়। এদিকে মহামারী করোনা ভাইরাস রোধে পুলিশ জনসচেতনতা সৃষ্টির লক্ষে রহনপুর পৌর এলাকার মহল্লায় মহল্লায় গিয়ে মাইকিন  কর হয় ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad