করোনা ভাইরাস মোকাবেলায় গনপরিবহন গনসমাবেশ বিষয়ে করিমগঞ্জ থানা পুলিশের নিষেধাজ্ঞা।
মোঃ জনি হোসেন করিমগঞ্জ /
করিমগঞ্জ উপজেলার নয়া কান্দি বাজার সহ আশে পাশে এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গন পরিবহন নিষেধাজ্ঞা ও গন সমাবেশ বিষয়ে সচেতনতা চালিয়েছেন করিমগঞ্জ থানার সার্কেল, সিনিঃ সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মাহাবুবুল হক সজীব,ও করিমগঞ্জ থানার তদন্ত অফিসার (ওসি) নাহিদ হাসান সুমন।
শনিবার (৪ এপ্রিল) করিমগঞ্জ থানার তদন্ত (ওসি) অফিসার নাহিদ হাসান সুমনের সার্বিক দিক নির্দেশনায় করিমগঞ্জ উপজেলার নয়া কান্দির রাস্তার বিভিন্ন মোড়ে-বাজারে সহকারী পুলিশ সুপার (করিমগঞ্জ থানার সার্কেল) জনাব মোঃ মাহাবুবুল হক সজীবের নেতৃত্বে সঙ্গী ও ফোর্স সহ প্রাণ ঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে গন পরিবহন নিষেধাজ্ঞা ও গন সমাবেশ বিষয়ে সচেতনতা মূলক প্রচারণা চালানো হয়।এ সময় করিমগঞ্জ থানার পুলিশ অফিসার সহ আর ও পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জন সাধারনের উদ্যেগে করিমগঞ্জ থানার সার্কেল,সিনিঃ সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মাহাবুবুল হক সজীব বলেন বাসায় থাকুন, নিরাপদে থাকুন’ করোনা সংক্রমন প্রতিরোধ করুন”।বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলুন। নিয়মিত সাবান ও পানি দিয়ে দুই হাত অন্তত ২০ সেকেন্ড ধুয়ে নিবেন। অপরিস্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করিবেন না। ঠান্ডা ও জ্বরে আক্রান্ত মানুষের সংস্পর্শ এড়িয়ে চলুন। কেউ হাঁচি কাশি দিলে তার থেকে কম পক্ষে ৩ ফুট দূরত্বে থাকুন। সকল খাবার ভালোভাবে ধুয়ে রান্না করে খাবেন। ঘন ঘন পানি ও ফলের রস পান করুন।জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে যাবেন না। গণ পরিবহন ব্যবহারে সতর্ক থাকুন।জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। নিজে সচেতন হই অন্যকে সচেতন করি। নিরাপদ জীবন গড়ে তুলি।
নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে করিমগঞ্জ থানার সার্কেল, সিনিঃ সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মাহাবুবুল হক সজীব,সরকারি নির্দেশ অমান্য করে করিমগঞ্জ মহাসড়কে বেশ কিছু ছোট গাড়ি এখনও চলাচল করছে।এ কারণে করিমগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে করিমগঞ্জ মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান নেমেছেন করিমগঞ্জ থানার সার্কেল,সিনিঃ সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মাহাবুবুল হক সজীব তিনি চলাচলরত গাড়ির চালকদের সঙ্গে কথা বলেন এবং অপ্রয়োজনে চলাচলরত গাড়িগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।
করিমগঞ্জ থানার তদন্ত অফিসার (ওসি)নাহিদ হাসান সুমন বলেন, বিশ্ব ব্যাপী করোনা ভাইরাসের আক্রমণ যেভাবে দেখা দিয়েছে তাতে সবাই উদ্বিগ্ন। সরকারী নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত না আশা পর্যন্ত সাধারণ মানুষ যেন নিজ ঘরে পরিস্কার পরিচ্ছান্ন থাকে গন জামায়াত, জরুরী প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে বাহিরে বের না হয় গণ পরিবহন ও অকারণে বাজারে রাস্তায় জন সাধারণের চলাচল না করার জন্য তিনি আরো বলেন করিমগঞ্জ উপজেলার সাধারণ মানুষকে ঘরে সেবা দিতে করিমগঞ্জ থানা পুলিশ সবসময় প্রস্তুত এ সংকট মোকাবেলায় নিজ ঘরে থেকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান করিমগঞ্জ থানা পুলিশ টিম।


কোন মন্তব্য নেই