Header Ads

  • সংবাদ শিরোনাম

    বিস্ফোরনের ২দিন পর আবারো চাঁপাইনবাবগঞ্জের একই এলাকাই ককটেল উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি /
    ককটেল বিস্ফোরনের মাত্র ২ দিন পর আবারো চাঁপাইনবাবগঞ্জের একই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

    শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে পৌর এলাকার আলিনগর এলজিইডি অফিসের গলি হতে ককটেলগুলো উদ্ধার করা হয়।

    চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি জিয়াউর রহমান জানান, এলজিইডি অফিসের গলিতে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি দল ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

    তিনি আরও জানান, ককটেলগুলো পরিক্ষার উদ্যোগ নেয়া হচ্ছে এবং কারা, কি উদ্দেশে ককটেলগুলো রেখেছে তা বের করার চেষ্টা চলছে।
    এর আগে একই এলাকায় বুধবার(৮ এপ্রিল) ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি।সেসময় পুলিশ জিঞ্জাসাবাদের জন্য ৩ জনকে আটক করলেও ককটেল বিস্ফোরনের রহস্য এখনও উদঘাটন হয়নি।।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad