শিবগঞ্জের ইট বোঝাই ট্রলিচাপায় শিশু নিহত
স্টাফ রিপোর্টার, সৌরাব আলী /
শিবগঞ্জে টলির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।নিহত শিশুটি দুর্লভপুর ইউনিয়নের কালিপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে তাজরিন খাতুন(৫)।সোমবার ( ২০ এপ্রিল) বেলা একটার দিকে বাড়ি থেকে নানির বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।শিবগঞ্জ থানা পুলিশ জানায় উপজেলার দুর্লভপুর ইউনিয়নের হল মোড়ে শিবগঞ্জ হতে মনাকষা গামী টলি দ্রুতগতিতে যাওয়ার সময় তাজরীন কে চাপা দিলে গুরুতর আহত হয় শিশুটি।এসময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।শিশুটির পরিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাস্তায় মারা যায়।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান পুলিশ খবর পেয়ে ভটভটি আটক করেছে তবে এর চালক পলাতক রয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


কোন মন্তব্য নেই