Header Ads

  • সংবাদ শিরোনাম

    করোনায় জবিতে মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের উদ্যোগ



    অপূর্ব চৌধুরী, জবি প্রতিনিধিঃ 

    করোনার ভয়াবহতা দিন দিন সমস্ত বিশ্বব্যাপী বেড়েই চলছে।  একই অবস্থা  বাংলাদেশেও।অন্যান্য দেশের মত বাংলাদেশেও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে মহামারী করোনা ভাইরাস। ভয়াবহ এই ভাইরাসের প্রকোপ ক্রমান্বয়ে  বৃদ্ধি পাওয়ায় দেশের অনেকেই মানসিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন । তাই দেশবাসীকে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ।সকাল ১০টা থেকে রাত ১২ টা পর্যন্ত মোবাইলফোন এবং ইমেইলের মাধ্যমে চলবে এই মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের কার্যক্রম। 

    গত ১২ এপ্রিল রাতে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষকদের নাম্বার সম্বলিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নুর মোহাম্মদ।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের অন্যান্য দেশ গুলোর মতো  বাংলাদেশেও করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুতই ছড়িয়ে পড়ছে। এই ভাইরাসের প্রাদুর্ভাব দৈনন্দিন, ব্যক্তিগত এবং সামাজিক জীবনের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উপরেও বিরূপ প্রভাব ফেলছে। এই সংকটময় পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

    মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের উদ্যোগের  ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.নুর মোহাম্মদ জানান, এই মহামারীর সময়ে  আতঙ্কিত হয়ে যারা উদ্বেগ, উৎকন্ঠায় রয়েছেন আমরা তাদের প্রাথমিক ভাবে মোবাইল ফোন বা ইমেইলের মাধ্যমে মানসিক স্বাস্থ্যসেবা দিব, এক কথায় মহামারীর সময়ে যেন মানুষের মানসিক স্বাস্থ্য খারাপ না হয় সে ব্যাপারে আমরা সার্বিক সহযোগিতা  করব।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad